আঁকবো নিজেকে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

দ্বিধান্বিত মনে স্বপ্ন অনেক
সুখের সাগরে গড়ব বারেক
হাসব খেলব ঘুরবো অনেক
হারাব অজান্তে আঁকবো নিজেক।

হারিয়েছি উদ্দীপনা ভালোবাসায়
পারছিনা আনতে তাকে অনুভাবনায়
চেষ্টায় রত তাই এই অবেলায়
সুখী করতে তাকে জীবন মেলায়।

জানিনে পারব কি স্বার্থকতায়
কাউকে ভাবতে মনের খাচায়
যুদ্ধ করছি তাই ব্যথার সাথে
জয় আনবো মনে কাঁন্নার সাথে।

হয়তো ভাগ্যের জানিনা লিখন
কি আছে জীবনের প্রতি অনুক্ষণ
তবুও তো আছে চেষ্টা অজুহাত
কিছুটা রুপান্তরে হবে ব্যাঘাত।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।