বিরহের পাতাই কাব্য
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
বিরহের পাতাই কাব্য
দুঃখের সুরই সুশ্রাব্য
যাতনা বাসনা গল্পের
জীবনটাই কেবল অল্পের।
বুধ বুধ হৃদয় হাহাকার
ঢেঁকুরে জীবন যাযাবর
ব্যস্ত সময়ে অভিমান
ক্লান্ত দুপুরে অনশন।
চোখের আড়ালে বিচরণ
ভাবনায় দেহের শিহরণ
অজান্তে আনমনা চিৎকার
সুখের কামনা বহিষ্কার।
ভেলা আশার আধারে
লিখেছে বাসর সায়রে
হারানো ইতির অংক
ডুবেছে মরার ভংক।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।