বলেছিলাম জ্বালাব তোমায়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

বলেছিলাম জ্বালাব তোমায়
পুড়াব তোমায় বহুবার
অঙ্গার করেও ক্ষান্ত হবনা
কাঁদাবো তোমায় অজস্রবার।

তবুও কেন মায়া কর
কেন এতো ভালোবাস
সারাক্ষণ কেন আমাকেই ভাব
স্বপ্ন আঁক বহুবার।

নিরব পৃথিবী সরব মন
ভালোবাসি বলে বারবার
হাতের পরশ বুলায় তাতে
যতন করে নিঃসঙ্গতার।

হাত ধরেছ অভাগা আমার
হেটে চলেছ সুখের সাগর
মাঝ পথে জড়িয়ে ধরেছ
যদি হারাও কোন একবার।

হয়তো সত্তা পবিত্র তোমার
ভালোবাসা তাই বিশুদ্ধ
তবুও কেন সঙ্কা হয় এতো
কিছু কি দেয় একটু ক্ষত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।