নেই হারজিত অজুহাত মেলা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
দূরে কোথাও হারিয়ে
মন থেকে বহুদূরে,
সীমানা পেড়িয়ে নিজ থেকে
অল্প করে পুরোটা জুড়ে।
নিয়নের বাতিতে পথ চলা
গভীর রাতের ছবি আঁকা,
আধারে ডুবে গাড়ির মেলা
জীবন হারায় স্মৃতির পাতা।
বৈশাখী মেঘ ভীড় জমায়
অভিমানে ভারী করে আকাশ
বর্ষণমুখর এ অবেলায়,
শীতল করে দীর্ঘ আশ্বাস।
আশা নেই ভাষা নেই
নেই কোন ভেলা,
স্থির স্তব্ধ একক খেলা
নেই হারজিত অজুহাত মেলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।