একক মায়াবিনী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

একক মায়াবিনী, পথ অনুরাগী
জুড়ায়েছ মন প্রাণ হিয়া,
মিশেছ জীবন জনম প্রিয়া
একেছ অন্তরের যত খেয়া।

দূরবীনে ঐ চন্দ্রিমা তুমি
আগলে রাখ শিহরণে প্রতিদিনি,
কখনও দেখিনি ঐ বাকা পথে
অভিমান করেছ কত অজুহাতে।

মেঘেরা যখন লুকিয়ে কাঁদে বর্ষনে
তোমায় তখন পাই অনুভবে,
হাত ধরনি কখনও কোন অবেলাতে
ছুঁয়েছ হৃদয় অস্পর্শে হে হৃদয়স্পর্শী।

বেসেছ কি ভালো আমায় তুমি
বেধেছ কি ঘর আমার এই শূণ্যভূমে,
রেখেছ কি বিশ্বাস আমার অস্তিত্বে
জড়িয়েছ কি অদৃশ্যে আমায় অজান্তে।

আমি আজও বসে আছি প্রতীক্ষায়
আসবে কবে এই বটের তলে,
রোদ্রের খরতাপ, বৃষ্টির মাদলে
চেয়ে রয়েছি কেবল অপেক্ষা তোমাতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।