অতিথি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ক্ষণিকের অতিথি তুমি
কেনইবা এলে অবেলায়,
যখন অর্থহীন আমি
ভালোবাসাটাই দূর অজানায়।

ছায়াপথ ধরে নক্ষত্র বিচরণ
খুঁজেছিনু নিজের আবাসন,
পাইনি কিছুই শূন্যে ভুবন
হারিয়েছি গল্পের বিসর্জন।

এসেছিলে তুমি হঠাৎ কখন
করেছিল অনেক নির্ভর আনয়ন ,
কেন তবে হারালে আজ
পথে যে বেঁধেছে বীণার সাজ।

হয়তো বন্ধু হয়ে পথ দেখিয়েছ
শাসন করে ভুল চিনিয়েছ,
তবে আজ কেন নেই তুমি
ভীষণ দোটানায় আছি যে আমি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।