বেঁচে থাকাটাই উপহাস
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
নেই আর কিছুই বাকি
বেঁচে থাকাটাই উপহাস,
মরণ যেখানে এসেছে হেসে
কি হবে আর হবোই যে মাটি।
আর কত অজুহাত বাঁচার
সুন্দর পৃথিবী অর্থহীন বটেই,
নিরর্থক নিরব সব যাতনা
শেষ পর্যাপ্ত শুরুটাই ছুটি।
অনাবশ্যক ধারন মায়াবিনী
আবেগ উন্মাদনায় কেবলই ভাসি,
দূরে কোথাও অবলোকন হাসি
কল্পনা কল্পনার স্মৃতিতেই খাঁটি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।