আসোনা আজিতে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

মেঘ জমেছে হৃদয় আকাশে
আলোড়ন করে মনের গভীরে,
বারবার তাই ফুঁসে ফোলে উঠে
অভিমানেরা কড়া নাড়ে বলে।

অনুরাগ বিরাগ এখন তখন
ভরে যায় জীবনে পুরোটাই,
তবুও কিছু বাকি থাকে
কাঁদায় যা সারাক্ষণ সারাবেলাতে।

সুখ থাকে দুঃখ আসে বলে
মরন আসে জীবন আছে যাতে,
তুমি কেন তবে আসোনা আজিতে
হারছি যে আমি পদে পদে অকারণে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।