অনুরোধ রইলো
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
কোথায় হারিয়ে গেলে
কোথায় লুকিয়ে রলে,
আলোর দিকদর্শী অভিযাত্রী
নিরবে রত দিবা রাত্রি।
খুব বেশি প্রয়োজন
খুব বেশি আলোড়ন,
মনের প্রতিটি কোনে
খা খা ভাসি তাই শূন্যে।
অনেক না বলা কথা
অনেক অজানা ব্যথা,
ছিল বাকিটুকু অনেক
নিরন্তর মনটা তাই আধেক।
হঠাৎ কি হলো এমন
না বলেই করলে গমন,
আসবে কি ফিরে বলো
এই অভাগার অনুরোধ রইলো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।