সবুর
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ভালোবাসাটুকু ভরিয়ে দিলাম
করুন পাতার রসে,
মনটা তাহার রাঙিয়ে দিলাম
ভেন্না পাতার স্বাদে।

দুর্বোধ্য মোর জীবন
ভাসে বানের জলে,
তাহার সাথে জড়িয়ে কেন
কাঁদবে মরন তালে।

দুঃখ পাবে পাওনা
কদিন বা আর পাবে,
ভুলে যাবে আর কটা দিন
সবুর কর তবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।