সীমাবদ্ধতা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আমি অনিশ্চিত নিজেতে
হারিয়েছি দ্বিধার সমুদ্রে,
বাক খুঁজে পাইনি জীবনের
ঘুরপাক একই বৃত্তের চারিপাশ।
কেন্দ্রীয় আকর্ষণে দিশেহারা
কেড়ে নেয় সবই কল্পহারা,
রাদারফোর্ডের পরমানুবাদ স্বীকার্যে
সীমাবদ্ধ হচ্ছি কেবল অকাজে।
অকারণে পরিভ্রমণ চারিপাশ
তাড়িৎ চুম্বক তরঙ্গেরই আভাস,
হঠাৎ ম্যাক্সওয়েল করল উৎপাত
মিশে যাচ্ছি তাই আমি হঠাৎ।
ভাগ্যক্রমে প্রবেশ বোরের
দিল শৃঙ্খল, থাকতে অনড় ;
আজ তাই টান কেন্দ্রমুখী
তার সাথে টান বিপরীতমুখী।
স্থির আজ তাই দৃঢ় আমি
বল কেবল ঘুরপাক একরকমি,
নেই পদোন্নতি কিংবা অবনতি
নিচ্ছেনা কেউ তার খবরপাতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।