অস্তিত্ব আমার গুম হয়েছে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

জীবন্ত কিন্তু নির্জীব
মৃতের অভিযাত্রিক,
ছায়ার দেহ অর্থহীন
কেবল মনটা মর্মান্তিক।

শূন্য আমি বিমর্ষ
চেয়ে রই দিগ্বিদিক,
অসহায় দুর্বল মুমূর্ষু
সবই তাই অনিশ্চিত।

সমুদ্রের গভীরে পাথর
আবদ্ধ ভালোবাসার সাগর,
সিন্ধুকে বন্দী অনুভূতি
চাবিটি করল স্বজনপ্রীতি।

ভালোবাসা তবুও আছে
সাধারণ স্বাভাবিক তেমনি,
কেবল গ্রাহ্যতা হারিয়েছে
পাওয়ার ইচ্ছেটাই ক্ষীণ এমনি।

অস্তিত্ব আমার গুম হয়েছে
ভালোবাসবে বল কিভাবে,
জড়তা ধরেছে সম্পর্ক গড়াতে
মিশতে চাই নির্জন অনন্তে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।