নিঃসঙ্গ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

মনের ক্যানভাসে আজ নেই কেউ
আনাগোনা জলছাপ সাজই কেবল,
ধূসর এ জগৎ আমার বিলাসীতা
উদাসী হয়ে হঠাৎ হারিয়ে যাওয়া।

আমি কেবলই ঘুম থেকে উঠা
পাখিদের শিশির বিন্দুতে উড়া,
সমুদ্র জলরাশি করছে তাই তাড়া
হাফছেড়ে বাঁচা নিখাদ মৃত্যু তিলোত্তমা।

বিষাদী মাঠ সবুজহীন নিরঙ্কুশ বিজিতা
শূণ্যতা বুঝার শূণ্যতা কেবলই অস্তমিতা,
হাতছানি দিলেও নিরোত্তর স্বভাব
ক্রমে ক্রমে নিশ্চুপ নিথর গল্পের আভা।

হারিয়ে যাওয়ার ভয় শুধুই মরিচিকা
পাওয়া আর পাবার পার্থক্য খুব বেশিনা,
আশাহত নয় আশাহীন নয় আমি আজ
কেবল প্রাচুর্য নিঃসঙ্গ একাকী পথচলা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।