একটু একঘেয়ে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
ব্যস্তময় দিনগুলো আমার
কেটে যাচ্ছে নিরন্তর,
সময়ের ছুটন্ত ধারা
দিচ্ছে না আমায় অবসর।
কাক ডাকা ভোর
সোনালি সূর্যোদয়,
দেখিনা আজ কতদিন
কতদিন কত স্মৃতিময়।
আমৃত্যু কর্ম পরিসর
কি দিবে উচাটন,
শান্তি না ভুলে থাকা
কষ্ট মনের হিমাচল।
এটুকুই ভালো থাকা
এটুকুই যে নিরাময়,
দিনকে দিন হারাচ্ছি তাই
ভাবনা করার উদাহরণ।
অনুভব আজ হারালো
মায়ার সাগরে ডুবলো,
ঢেউ নেই জলই কেবল
অশ্রু কিংবা ঘর্মাক্তের।
তবুও ভালো আজ
ব্যথার নেই তেমন সাজ,
শুধুই একটু একঘেয়ে
একঘেয়ে জীবন রনাঙ্গন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।