মুড
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

আমি কথা কম বলি
ভেবোনা তাই মুড মারি,
মুড আমি মারিনা এতো
গম্ভীর থাকতে লাইক করি।

হিসেবের খাতায় বেহিসাবি
বুঝিনা এতো জটিল গীতি,
মৃদু স্বরে কথা বলি
রেগে গেলেই খবর করি।

চুপচাপ হাসি যাকেই দেখি
মাঝে মাঝে একটু ফান করি,
দুষ্টুমিতে কখনও কিছু মাতি
একটু আকটু ভুল হাটি।

বিকেলের সূর্যস্নান ভালো লাগে
হারাই দূরের কোন মেঠো পথে,
অলি গলি রাস্তার শেষ বাকি
কখনও তাই আমি থেমে থাকি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।