কেশ চঞ্চল
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
মায়া অনুরাগী
বিন্দু মন তটিনী,
সুরভিত কেশ চঞ্চল
দোলায় প্রানে তঞ্চন।
কল্পনা কল্পের গুঞ্জন
ছড়ায় সারাদেহে অঞ্জন,
ঝরায় চোখে রঞ্জন
প্রাণে গৌরব বর্ধন।
রোহিত স্বরে নির্মল
কাছেতে মধুর ঝলমল,
শিখায় ভাষার দর্শন
প্রাণেতে আনে শিহরণ।
কখনও বাজে বিচরণ
কখনও সাজে আয়োজন,
রাঙায় মনে নন্দন
পূর্ণ কোমল আহরণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।