প্রেমটা বেচারা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

স্নিগ্ধা রূপশ্রী
সন্ধ্যা চলক বিলাসী,
আপন ভুবন পরকে বরণ
মনটা নিখুঁত আকাশী।

নির্ঘুম রাত
কাটেনা বিরহ প্রাত,
সূর্য কুসুম ঝলসে দেয়
দূরের ঐ লৌহ কপাট।

আশার আশায়
ঠাসাঠাসি কল্প সজাগ,
চোখ মেলেই অমানিশা
শুধুই বিকল মরিচিকা।

আবেগ অবলা
প্রেমটা বেচারা,
হারাচ্ছে সব অধরা
ভবঘুরে জীবন আস্তানা।

কাঠগড়া বাস্তবতার
জেরা করছে হেনস্তা,
পদে পদে করছে তাড়া
দিচ্ছে সকল ব্যর্থতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।