মুছে যাবে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আকাশী রংয়ে ছেয়েছে মেঘ
মনটা কি তাই গোমরা বেগ,
ঢং করেছে রঙিন ত্যাগ
চুপটি মেরে অল্প আবেগ।
সফল নফল জীবন আমেজ
বিফল কি তাই নিত্য সতেজ,
ডুবো বিচরণ সন্ধ্যা ভীষণ
ভীতি নেই তাই গল্প যেমন।
হারই বা কি জিত বিহরন
সবই কেবল কল্প শিহরণ,
আপেক্ষিক সকল দর্শন ছবি
পরম তো নয় নিরব রবি।
মন ভাঙ্গে না মোচড়ায়ও না
আবেগী জলে ভাসেও না,
আবল তাবল মিছে মায়া
পিছলে হয়তো গন্তব্য খেয়া।
দায়িত্ব আছে দায়িত্ববোধের
চোরাবালি আছে রিক্ত সুখের,
তবুও শুধু কামনা কেবল
যেভাবে হোক সইবে অনল।
হোকনা জ্বালাতন সারাদেহে
দিকনা ব্যথা তীব্র দাহে,
আর কদিন সবুর মোটে
মুছে যাবে সব হৃদয় তটে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।