সেই অস্তিত্ব আজ অস্তগামী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
হয়তো আসবেনা তুমি ফিরে
কাক শালিকের দেশে,
মাতাবেনা সাঁঝ সকাল
দস্যিপনায় মধ্য দুপুর।
টু টু করে ঘুরবেনা আর
এদিক সেদিক মনের বাড়ি,
ইচ্ছে হয়তো হবেনা আর
তেপান্তরের নীল দুষ্টু বুড়ি।
রূপসী মাঠে ছুটবেনা তুমি
ঝাপিয়ে পড়বেনা বুকের নীড়ে,
আকড়ে ধরে বলবেনা আমায়
আবেগ অনুভূতি বৃহৎ তরী।
আজ সবুজের আলোড়ন নেই
অবুঝ মনেও সে নেই,
হারিয়ে গেছে সে দূরে
হৃদয়ের ভাঁজে ভাঁজে মহাকালে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।