অস্বচ্ছ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

আধারে মিশকালো জীবন
অস্বচ্ছ বিষাদ তারই প্রমাণ,
প্রশান্তি নেই হারিয়েছি কবে
আটসাঁট বেধে বেঁচেছি তবে।

মরে আছি বাঁচার স্বাদে
বেঁচে আছি মরার কাধেঁ,
মৃত্যুপুরে আমি একাই
ইচ্ছে জাগেনা গল্প সাজাই।

হয়তো খুব বিষন্ন নই
হয়তো খুব বিমর্ষ নই,
তবে কেন আশা নেই
প্রতিক্ষা নেই পাবার কিছুই।

আজ লক্ষ্যহীন পথিক আমি
জানিনা ভবিষ্যৎ কি আছে জানি,
দিক নেই বাক নেই আমার
নেই যেন আজ আমিই আমার।

সেই রংচটা মনের হাসি খেলা
রোমাঞ্চকর আবেগে মধ্য বেলা,
আজ তারা নেই পাশে অবেলা
একাকী করে গেল জীবন ভেলা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।