ঐ দর্শন কেন এতো মধুর
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ঐ দর্শন কেন এতো মধুর
কেন এতো প্রানোচ্ছ্বল
মুহুর্তেই নিরবতা ভাঙ্গে
গড়ে মনে না বলা কথার প্রতিধ্বনি।

তীব্র সুর জেগে উঠে প্রাণে
গান গেয়ে চলে ব্যাকুল হৃদয়ে
খুজে তাকে গভীর থেকেও গভীরে
কোথায় লুকানো তার তীক্ষ্ণ অবয়ব।

কখনও সে দেখা দেয় স্বপ্নের দেশে
কখনও দেখা দেয় কল্পনা হয়ে
কখনও আবার হারায় অসীমে
নিরব করে দেয় চলার পথটিকেই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।