রোমান্টিক আমি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
বর্ষণমুখর এ সন্ধ্যা
পাশে নেই জুঁই, চামেলী, চম্পা,
কদম্ব ফোটেনি একটাও
স্নিগ্ধতায় ভাসেনি তাই মনটাও।
ঝুম বৃষ্টি ঝরছে ঝরঝরে
রোমন্থন স্মৃতিরা বারে বারে,
রোমান্টিক এ সময়ে জয়গান
ভেসে যাই তার হাসিতে ম্রিয়মান।
ইচ্ছে করে ভিজি অজান্তে
হাতে হাত রেখে তাকে জড়াতে,
শিহরণে পেতে তাকে অনুভবে
ভিজিয়ে দিব তাকে নিরবে।
কেশের ঐ দীর্ঘ মিতালী ঢেউ
সিক্ত করেছে সে অন্য কেউ,
ঝাপটে লেপটে দেয় মুখের সরূপ
খুঁজে পাই তাকেই ভিন্ন অপরূপ।
হঠাৎ চোখের কোনে হাসি
বলে দেয় আমায় ভালোবাসি,
কত যে মধুর ছিল তা কি!
ভুলতে পারবনা তাকে ঠিকি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।