শূল
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
ভুল কি ছিল
শূলের মতো বিধঁল,
দোষ কি ছিল
অভিমান কড়া নাড়ল।
এতো রাগ কেন
অল্প কথা বলাতে,
এতো মান কেন
স্বল্প ব্যথা দেয়াতে।
বিপ্লব হয়েছে অজান্তে
সভ্যতাটাকে যে চিনতে,
ঠিক কিছু এক জানতে
বড় স্বাদ জেগেছে মনেতে।
কেন এতো গভীর বুঝা
পথের বাকে ব্যস্ত করা,
কেন এতো নিরব থাকা
দিন রাত এ চব্বিশ ঘন্টা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।