আশ্রয়ের অবলম্বন
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

তুমি এসেছিলে স্বপ্ন হয়ে
দিয়েছিলে প্রেম অনুভবে,
গেঁথেছিলে মন হৃদয়ে
এঁকেছিলে ছবি চোখে চোখে।

হঠাৎ কি হলো এমন
ঘুম ভেঙে গেল কেমন,
চিরতরে হারালাম তোমায়
হারালাম আশ্রয়ের অবলম্বন।

দীঘল কেশের রূপালী ঢেউ
এখনও ভাসছে মনেতে নাউ,
স্নিগ্ধ রূপের পশরা তোমার
ভীর জমাচ্ছে এখনও তাও।

হয়তো ভুলে যাব তোমায়
স্বপ্নের কথা স্বপ্নময় হয়,
তবুও থাকবে স্মৃতি হয়ে
ভালোবাসাহীন পৃথিবীর বুকে বুকে।

জানিনে এসেছিলে কেন তুমি
হারিয়েও গেলে কেন তুমি,
তবে ভুল কি কিছু করেছি
নাকি তুমিই এসেছিল ভুল!

যাক না ভুল সব কিছু
এসেছিলে তাই যে সত্য,
খুব ভুল হয়তো ভালোবাসাটুকু
তবুও ভালোবেসেছ এটাই সত্য।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।