দূরত্বে নয় মনের পিছে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
নিস্তব্ধ নিথর এ দেহে
অবচেতন দেয় যে পাড়ি,
রিক্ত আমি প্রতিটি সুরে
সুখ আমার দেয় যে আড়ি।
কান পেতে শুনবেনা কেউ
বুকের মাঝে তপ্ত নদী,
আছড়ে পড়ে বিষাদী ঢেউ
মনটা তাই সাজছে দুঃখী।
হারিয়ে যাচ্ছি সবার থেকে
দূরত্বে নয় মনের পিছে,
অনুভূতি সব মরন বাকে
আবেগ সকল তাইতো মিছে।
খুঁজবেনা কেউ জানি আমি
কাঁদবেনা কেউ হারালে জানি,
পথ অচেনার পথে তাই আমি
হারাচ্ছি আমি হারাচ্ছি মানি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।