এক চিলতে হাসিতে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
আরো কত সময় লাগবে
পেতে তোমায় হে রূপসী,
আর কত নির্ঘুম থাকব
খুঁজতে তোমায় দিবানিশি।
অনেক হলো আর কত
এবার চোখ মেলে দেখ,
আমি এসেছি তোমার পাশে
বলোনা খুব ভালোবাসি।
জান কি তুমি
কত খুঁজেছি তোমায়,
পাহাড়, পর্বত, সাগর অতল
খুঁজেছি তোমায় ব্যস্ত শহর।
তোমার এই মায়াবী হাসি
দেখি স্বপ্নযাত্রার প্রতিটি পদে,
তোমার এই রূপ ঐশ্বর্য
ডুবায় আমায় বাস্তব অবাস্তবে।
ভেবোনা তবে গুনগান তোমার
ভালোবাসারই এই জয়গান,
তোমার এক চিলতে হাসিতে
ভরিয়ে দেওনা তবে মোর পৃথিবী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।