প্রনয়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

তুমি দূর আকাশের তাঁরা
ছুঁতেই যত তোমায় মানা,
আস তুমি তাঁরা হয়ে মনে
বাঁধ বাসা গভীর অনুভবে।

চোখের পলকে তোমার শিহরণ
রং আঁক আমার চোখে বিহরণ,
শিকলে বন্দী আমার আহরণ
তাই আমি আজ খুব উচাটন।

সংজ্ঞায় ঠিক কিইবা আনয়ন
দেহের প্রতিটি কোনে অনুরণন,
বাজে কানে তোমারই শব্দচয়ন
মুহুর্তে রঙিন স্বপ্ন এ ভূবন।

আর তবে নীলে সাঁজ নয়
সবুজ বিলাসী ভরে দাও হৃদয়,
ছবিতে আঁক কচি এক ঘর
হারাব আজ আমরা শুধুই প্রনয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।