মায়াবী যত
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
স্বপ্নটা ছিল ভালো
বাস্তবতাকেও হার মানাল,
ভালোবাসায় বর্ণিল হলো
হৃদয়ে তার ছবি আঁকলো।
সাড়া দিল সে অসাধারণ
আমার গভীরে তাই উন্মাদন,
ভাষা নেই বুঝাবো কি শিহরণ
আশায় থাকি তারই উন্মোচন।
হঠাৎ ভাঙলো সাধের ঘুম
কেড়ে নিল স্বপ্নের সুখগম,
কান্না জড়িয়ে আমায় বিস্ফোরণ
হারালাম তাকে কি চিরন্তন।
বাস্তবের পথে খুঁজি তাকে
তাঁরা হয়ে আকাশে যদি আসে,
হাত বাড়িয়ে একটু যদি বলে
যাব আমি তারই খুব পাশে।
জানিনে ভালোবাসা কি আজও
তবুও বলি তাকেই বাসি ভালো,
তারই মাঝে গল্প গাঁথি শত
দিবানিশি তারই মায়াই রত।
বুঝবে কি সে বুঝবে নাতো
ভালোবাসি তাকে যে কত,
আড়ালে থাকে ছায়ার মতো
অবুঝ চোখে সে মায়াবী যত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।