বয়ঃসন্ধি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
রক্তে রঞ্জিত বলে ভেবোনা,
কেউ ধর্ষণ করেছে তাকে।
বয়ঃসন্ধির সময় এই ব্যামো,
আকড়ে ধরে যাকে।
তবে সে রোগী নয় তাতে,
প্রকৃতির নিয়মের দাস।
মাতৃত্বের অধিকার লাভের,
এক অকৃত্রিম পরিহাস।
এই সময়েই কিছু বালকের-
গোঁফ, দাড়িতে ভরপুর মুখময়।
কেউ ভেবোনা তাদের নেশাগ্রস্ত,
এ যে তাদেরই আসল পরিচয়।
ভবিষ্যতে বাবা হবে তারা,
এ যে তারই সূচনা মাত্র।
বাবা ডাকে গর্বিত পৌরুষত্ব,
যদিও তারা তখনো রয় ছাত্র।
পরিবর্তন শারীরিক ও মানসিক,
গড়ে তুলে তাদের হতে নির্ভীক।
পৃথিবীর রাজ্যে যুদ্ধে যাওয়ার-
তারাইতো তার যোগ্য সৈনিক।
তাদের বিবেককে জাগ্রত করো,
জৈবিক চিত্তরঞ্জনকে নয়।
তাদের মূল্যবোধকে উন্নত করো,
নৈতিকতার না হয় যেন বিপর্যয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।