স্বপ্নযাত্রায় পরশ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কিছু বুঝে উঠার আগেই
ভেজা ঠোঁটে চুম্বন।
হালকা শিহরণ বুলিয়ে
উষ্ণতার আলিঙ্গন।

হৃদয়ের গভীরে যাওয়া
কাছে টানা বারংবার।
আর তখনই স্পষ্টত বলা
" তুমিহীনা জীবন আমার ছাড়খার।"

এরপর নূপুরের ঝনঝনা ঝন
প্রকাশিত অদেখার উন্মাদন।
লজ্জাবতীর লাজুক দৃষ্টি
সুখের নিবিড়ে সুরের সৃষ্টি।

বুকের তীব্র সান্নিধ্যে গমন
উষ্ণতার অনুভূতি পাওয়া হয় তখন।
যেন মহাসমুদ্রের তলদেশ ভ্রমণ
ভালবাসার চিহ্ন সারা দেহে অঙ্কন।

হঠাৎ স্বপ্নযাত্রায় স্তব্ধতা এলো
কে যেন বললো হ্যালো হ্যালো।
" কি মরার ঘুম ঘুমালে তুমি
ফোনটা একটু ধরবেতো বলো। "

কেন ভেঙে দিলে স্বপ্ন আমার
এতো আদর, ভালবাসার পরশ।
কেন গুড়িয়ে দিলে স্বপ্ন বাস্তবতায়
যেখানে মন হয়নি আজও সরস।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।