মেঘদূত
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

মেঘদূত মেয়ে তুমি
রাগ কেন কর এতো,
অভিমানে কড়া নাড়
মেঘ ভারী কর যত।

তোমায় বলি আজ
চলে এসেছি আমি,
বর্ষা আনব মান ভাঙিয়ে
রাগতে যে আর পারবেনা।

দেখেছ কি ঐ চাঁদ
তোমায় দেখে লুকোয়,
ঐ তাঁরারা ঝলমল করে
তোমার রূপের ছোঁয়ায়।

ঝিকমিক করে চারিপাশ
তুমি যখন এ ধরায়,
সবাই হাসে গান গায়
তোমার একটু কথায়।

ভুলে যাও ব্যথা যত
আছে ভুল মনে শত,
বৃষ্টিটাকে মুক্তি দিয়ে
স্মৃতি সব মুছে ফেল।

নতুন কর গাও গান
সুর মিলাও ছন্দানন্দে,
আকাশেতে পায়রা উড়াও
নীলিমাতে মন জুড়াও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।