মেঘলা বিকেল
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

গোধূলির এই লগন
নাজুক আমি তরুণ,
মেঘ জমেছে মনের ঘরে
দিবে কি তাতে অরুণ।

সুর তুলেছি জীবন ঘাটে
মাঝি আমি তোমায় নিতে,
পাল মেলেছি নাউয়ের বরণ
করবে কি তাতে, তবে আরোহন।

একাই আছি বসে আমি
মেঘলা বিকেল জুড়ে,
বৃষ্টি এলেই নাউ চড়াব
কখন তুমি আসবে।

এই হলো চোখ মেলো
দেখনা মেঘের ডাক,
আর কতক্ষণ লাগবে বলো
আমি যে বড়ই কাত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।