আড়ালে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

হারালে কোথায় তুমি
সকালের এ সজীব আনন্দে,
লুকোলে কোথায় তুমি
আড়ালে মেঘের গভীরে।

আমি বারবার খুঁজি
বারবার ফিরি তোমাতে,
এখনও বুঝতে তবুও বাকি
ভালোবাসি আমি তোমাকে।

আমি কাক শালিক দেখিনি
সূর্যের পরশে মন ভরিনি,
শুধু দেখেছি তোমায় আমি
ডুবেছি তোমার প্রেমেতে।

তোমার জন্য শিখেছি
তোমার জন্য বুঝেছি,
ভালোবাসি আমিও কাউকে
মন থেকে অজান্তে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।