শুষ্ক ঠোঁটে হাসি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
স্পষ্ট করে দেখ
চোখের ভাষা বুঝ,
লুকিয়ে আছে একটি কথা
দারুণ রংয়ে শুদ্ধ।
শুষ্ক ঠোঁটে হাসি
খুব যে পাগল করি,
তিক্ত আমি একা
তোমায় খুঁজে মরি।
সুপ্ত মনে গাঁথা
একটি তাঁরার কথা,
উপ্ত যত ব্যথা
ভুলে গেলাম যেথা।
আগলে রাখা নিজেক
তোমার মাঝে সমেত,
গুটিয়ে যাওয়া অঢেক
নিত্য সুখের পাথেক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।