ভেবেছ কি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
অপেক্ষা করে যাব
যতদিন বলবেনা কথা,
গান গেয়ে যাব
যতদিন দিবেনা ব্যথা।
ভেবেছ কি তুমি
এতটাই দুর্বল আমি,
সহজেই কি হেরে যাব
এ যে তবে আমি নই।
সাধারণ আমার চালচলন
স্বাভাবিক তাই কথার ধরন,
সত্যি বলেছি মনের ভাষণ
মিথ্যা নয় হৃদয়ের ক্ষরণ।
আমার স্বপ্ন নয় অলীক
বাস্তব যে তাই সঠিক,
বিন্দু থেকে সিন্ধু গড়েছি
গড়েছি তাতেই তাজমহল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।