রাজকন্যা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
হতে কি চাও না
স্বপ্নের রাজকন্যা তুমি,
হতে কি চাও না
গল্পের স্মৃতি তুমি।
আমি যে হারিয়েছি
সত্যিই ডুবেছি তোমাতে,
আমি যে ভেবেছি
সত্যিই তোমাকে মনেতে।
এভাবে শুনতে চাইনি
দ্বিধায় ডুবতে চাইনি,
সোজাসাপটা বলে দিতে
একটা কূল ঠিকই পেতাম।
খুঁজেছি বহুটা পথ
খুঁজেছি হৃদয়ে অজুহাত,
যখনই পেলাম তোমায়
হারালাম কি নিজেকেই আমায়।
হয়তো আর লিখবনা
বহুদিন গানে কবিতা,
হয়তো আর আসবনা
আপন খুঁজার এ ঠিকানা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।