শেষ ঠিকানা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

অভিমান কড়া নেড়েছে
নকশার সাজ রংয়ে,
ব্যর্থতা নয় অভ্যর্থনা
নিজেতে নিজের আলপনাতে।

অগোচরে অগোছালো আমি
মনের প্রতিটি তরে তরে,
অভ্যন্তরীণ কোলাহল শূণ্য
নিরবতাই শুধু খেলা করে।

ভালো লাগেনা অজানা সময়
পথ চলতে বিলুপ্ত বিনয়,
ভরদুপুরে সূর্যটাও কেমন
মেঘে ঢাকা বিষন্ন যেমন।

সুরেলা বায়ুর প্রত্যাবর্তন
বেহুলার ভেলায় নিমন্ত্রণ,
হারানোর পথ কেমন তবে
হারানোটাই কি শেষ ঠিকানা।

আমি বলি শূণ্য অববাহিকা
জীর্ণ হৃদয়ে চুর্ন হরন,
ভেঙে যাবে সবই কেবল
রইবে নিরব নৈশ তেমন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।