কল্পদেহী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
জীবনের বাঁকে বাঁকে
পথ খুঁজেছি গন্তব্যের,
আশ্রয়ের নিরব গ্রহে
ছুটে গিয়েছি বারংবার।
একটি আশ্বাস আছে মনে
সত্য নিজের বিশ্বাসে,
মান অভিমান খতম করে
বলেছি হৃদের আর্তনাদ।
আমি কল্পবিলাসী কল্পদেহী
মরলেও বেঁচে যাই,
ছায়া হয়ে লেগেই থাকি
অচেনা অগোচর নিলীমায়।
পর ভেবোনা আমার আমিকে
হয়ে যাব যে ভিনদেশি,
খুঁজে পাবেনা হারালে আমায়
দেখবে না তোমার অজানায়।
কাছে টেনে দেখনা একবার
হয়েছি কতটা তোমার আমি,
জানি আমি কাঁদবে এবার
সত্যিই ভাবলে আমায় তুমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।