শূণ্যতা আছে একার
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
বিশাল এক শূণ্যতা
দিচ্ছে কেবল যন্ত্রনা,
বিশাল এক নিরবতা
করছে তারই মন্ত্রনা।
ইচ্ছে আমার নড়ছে
পাখির মতো উড়ছে,
ধরতে গেলেই মানা
জীবন রথেই হানা।
মা বলেছে খোকা
তুই খুবই বোকা,
বুঝিসনা অনেক কিছু
শুধুই করিস নাচা।
বন্ধু আমার রশিক
বলে আমায় অলীক,
আমি নাকি ভাবুক
ছাড়ছে মায়ায় চাবুক।
সবই আছে সঠিক
আমি যে বড় বেঠিক,
সবাই আছে নিজের মতো
বুঝেনা কেবলআমায় যত।
একাকী লাগে আমার
শূণ্যতা আছে একার,
ভাগাভাগি একটি কথায়
ভালো যে বাসি তোমায়।
জানি আমি জানি
ভালো যে বাসে সবাই,
একটি তুমি অপূর্ণ তাই
বলছি তোমায় কল্পনায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।