জল সাগরে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

আজ আর নেয়না কেউ খোঁজ
বলেনা কথা মনে মনে,
চুপিচুপি আসে আর যায়
দেখা দেয়না নিরবেতে।

অগোচরে থাকে সে যে
অগোছালো করে আমায়,
কিছুই আজ ভালো লাগেনা
মন বিহনে তাহাতেই রয়ে যাই।

সত্যিই খুব অবাক আমি
এমন লাগবে বুঝিনি জানি,
শূণ্যতা আমায় গ্রাস করেছে
একাকীত্ব তাই আপন করেছে।

আঁধার ঘরে পড়ে রই
জেগে রই নিশি নৈশ প্রহর,
জল সাগরে হতাশা ছাড়ি
খুঁজে যাই তারই আপন ঘর।

দূরে ঢেলে দিওনা আমায়
পর ভেবোনা খোদার দোহাই,
দিব্যি দিলেম তোমার মাথায়
আগলে রাখব জীবন লড়াই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।