নিঃশেষ করে দিও আমায়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
মেয়ে তুমি এখনও বুঝনি
সত্য আমার কথার হিসেব,
ছোট্ট করে বলেছি যা একদিন
বুক বেঁধেছি হৃদয়ের পূর্ব পশ্চিম।
আমি আলো হাতে তোমার
তুমি চাঁদ হয়ে থাকবে আমার,
বলোনা ভালোবাসি কখনও
বলো থাকবে পাশে অমিও।
ধানসিঁড়ি মাছরাঙা নদীর পাড়ে
অপেক্ষায় আছি তোমার তরে,
হাত রেখে হাতে যাবে কি বহুদূর
আমায় নিয়ে আকাশ থেকেও সুদূর।
আমি কল্পদেহী কল্পনায় রঙিন
জট বেঁধেছি তোমায় সুনীল,
দেখবেনা তুমি বুঝবে কেবল
অনুভূতি দিয়ে সইবে যখন।
জানিনা আমি অদৃষ্ট লিখন
মানিনা কোন অজুহাত ওজন,
নিঃশেষ করে দিও আমায়
কেড়ে নিও ভালোবাসি যত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।