তুমি না আসলে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
তুমি না আসলে কাব্য আসেনা
গল্প বাঁধিনা হৃদয় আকাশে,
তুমি না আসলে ভালো লাগেনা
মনটা কেমন খাঁ খাঁ করে।
তুমি না আসলে বৃষ্টি আসেনা
মেঘ জমে না হৃদয় গভীরে,
তুমি না আসলে সুর আসেনা
পুড়ে যায় সব মনের ঘরে।
তুমি না আসলে একা লাগে
শূন্যতা লাগে চারিপাশে,
তুমি না আসলে সূর্য উঠে না
মেঘলা আকাশ ঢেকে রাখে।
তুমি না আসলে পাখি আসেনা
গান গায়না কুহু সুরে,
তুমি না আসলে মন ভেঙে যায়
ভেস্তে যায় সব চোখের জলে।
তুমি না আসলে দিন হাসেনা
সূর্য লুকোয় গভীর মেঘে,
তুমি না আসলে রাত হাসেনা
চাঁদের বুকে কৃষ্ণ নাচে।
তুমি না আসলে আমি হাসি না
নিথর থাকি পোড়া দেহে,
তুমি না আসলে ঘুম ভাঙে না
স্বপ্ন দেখি তোমায় নিয়ে।
তুমি না আসলে সবই বিষাদ
আকাশী রংয়ে চলবে হতাশ,
তুমি না আসলে তীব্র বিনাশ
ভালো লাগেনা এ জীবন বিকাশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।