ওগো শুনছো
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

চাইনি তেমন কিছু
চেয়েছি একটু অনুভূতি,
ভালোবাসা চাইনি তোমার
চেয়েছি মন ভুলানো হাসি।

তুমি হাসবে আমি দেখব
তুমি রাগবে আমি জিতবো,
রাঙা মুখে গাল ফুলাবে
আর আমি চুপিচপি নাচবো।

তবুও বুঝনি তুমি আজও
ভালোবাসি ভালোবাসি যে কত,
চুপটি মেরে থাকো আজও
দুষ্টু মিষ্টি ঠিক বউয়ের মতো।

নাহ আর পারছিনা আমি
এতো ভয় আর সইছে না,
সোজাসাপটা জিজ্ঞেস করব
হবে কি হবেনা এই আমার।

আর কাজ কি মিছে বিরহে
আর কাজ কি স্বপ্ন যাতনে,
চোখ মেলে দেখতে চাই
ভালোবেসে ডাকছ ওগো শুনছো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।