গোলাপটি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
সদ্য প্রস্ফুটিত গোলাপটি
নির্ভেজাল তার মনটি,
স্পর্শ হয়নি এখনও কারও
সুভাষ নেয়নি চন্দ্র বধুও।
লাল সে টুকটুকে রংয়ে
সবুজ ডালে ভর করে,
সুঠাম পাতা নিবিড় ঘন
আবৃত করেছে তাকে যেন।
চারিপাশ খুব যে নিরব
কেউ যায়নি তাতে সরব,
কেউ শুনেনি গান তার
সুমধুর সুমিষ্ট যার স্বর।
অপেক্ষা করছে সে আজ
হতে কারও খোঁপাতে সাজ,
ভারী দেখতে যার কেশ
ঘন কালো ঢেউ বেশ।
আলতো গোলাপী ঠোঁটে হাসি
খুব যে তাকে লাগে খুশি,
নীলাভ আকাশী শাড়ি ভাজ
কপালে ছোট্ট তার তাজ।
গোলাপটি এখনও একাকী
ভাবছে তার দেখা কি,
অপেক্ষা করবে চিরদিনই
যতদিন প্রাণ বইবে নিরবধি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।