ভালোবাসা আজ দেহে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

এ যে ভালোবাসা নয়
এ যে রূপের মোহ,
এ যে অনুভূতি নয়
এ যে একাকী উহ।

ভালোবাসাটা ট্রেডিশনাল এখন
ইচ্ছে হলেই অপশনাল,
মডার্ন ওয়েস্টার্ন পোশাকে
সাজছে এ সমাজ নাজেহাল।

ভালোবাসাটা আজ রেস্টুরেন্টে
পার্কে অসামাজিক কার্যকলাপ,
টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী
আর কিছু না হয় বাদ দিলাম।

সত্যি যখন ভালোবাসা
মিথ্যা হবে সকল আশা,
মিথ্যা যখন ভালোবাসা
সত্য হবে না চাওয়া আশা।

সমাজটা আজ ব্যাভিচারী
পূর্ণ হচ্ছে ভিনদেশি,
পথে ঘাটে শুধু আহাজারি
কি হচ্ছে এসব আহামরি।

অভিনয় করলেই ভালো
মন জয় হয় নিশ্চিত,
সত্য করে যখন বলো
হারবে নিশ্চিত মানি।

এ জগতে হায়
পচন ধরেছে ভালোবাসার,
প্রতারণা পেয়েছে ঠাই
মিথ্যা সম্পর্কে করতে বড়াই।

ভালোবাসা আজ দেহে
জৈবিক আনন্দে পরিপুষ্ট,
ভালোবাসা নামটাই ভুয়া
কেবল আক্ষরিকেই সীমাবদ্ধ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।