কথা দিও
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
বলিনি কখনও আমি
ভালোবাসি বলতেই হবে,
বলিনি কখনও আমি
হাত ধরে হাঁটতেই হবে।
শুধু অভিমান করো খুব
গাল ফুলিয়ে বসে থেকো,
বকা দিও ইচ্ছে তোমার যত
কাজল চোখে পড়ুক শত শত।
কখনও ঠোঁটের কোনে হাসি
জমাট করো ছোট্ট চিলতে খুশি,
কখনও কেশের যত আলো
লেপ্টে রেখ তোমার মুখে যত।
মাঝে মাঝে ভুলে যেও
বলবে না কথা কিছুক্ষণ,
দেখবে তখন পাগল আমি
খুঁজবো তোমায় সারাক্ষণ।
মনে একটা সীমানা দিও
আমায় রেখ তাতে আজীবন,
বার মাসে ছয় ঋতুতে
ভরে যাবে দেখ পুরো মন।
এক হাত দূরে থেকো
হাঁটবে আমার পাশে যখন,
অন্য দিকে ফিরে থেকো
দেখব আমি তোমায় যখন।
কথা বলো মৃদু স্বরে
অন্যমনস্ক আমি যখন,
হঠাৎ করে চিৎকার দিও
দেখবে আমার উচাটন।
আমার চিন্তা তোমায় দিব
বলবে আমার কাজের ধরন,
অবুঝ আমি মানব তোমায়
করবোনা কোন আরাধন।
কথা দিও একটি কেবল
হারাবে না আজীবন,
পাশে থেকো মৃত্যুর পরেও
যখন আমার চাইবে মন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।