এ কেমন তুমি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
এ কেমন তুমি
আঘাতে জর্জরিত কর,
এ কেমন তুমি
হৃদয় ভেঙে চল।
শূণ্য লাগে কেন এতো
বলতে কি পার তুমি,
ভয় যে লাগে খুব এখন
বলতে কি পার কেন।
শুধু তীর খুঁজি আমি
ভীড়তে নৌকা ঘাটে,
শুধু আশ্রয় খুঁজি আমি
একটু বিশ্রাম নিয়ে নিতে।
দিলে নাতো কিছুই
শুধু বকে যাও আমায়,
দিলে নাতো কিছুই
শুধু কাঁদিয়ে বেড়াও।
এতো নিষ্ঠুর হলে
চোখের অগোচরে কখন,
এতো ভুলে গেলে
চোখের সামনেও যখন।
বলি তুমি পার বটে
পার কষ্ট দিতে,
খা খা করছি তাই
ধূলিকণা দেখছি ভবিষ্যতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।