অশ্রুর ফোয়ারা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
এতো হারানোর ভয়
কথা কেন কয়,
এতো নিঃসঙ্গ জয়
ব্যথা কেন দেয়।
অশ্রুর ফোয়ারা নামে
লোনা জল আঙিনায়,
বৃষ্টি ডেকে আনে
অভিমান সাড়া দেয়।
তবুও অপেক্ষা রয়
তীব্র আকাঙ্ক্ষা ফেরার,
তবুও অনুভূত হয়
মন বুঝতে তাহার।
তন্দ্রাহারা রাত রজনী
মান করে অজানায়,
স্বপ্ন ভুবন কল্পরানী
আঘাত করে জোছনায়।
কঠিন তবে বাস্তবতা
ভাবনাকেও হার মানায়,
নিরব তাই স্মৃতির পাতা
বিষাদী ঢেউ খেলে যায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।