নতুনত্ব হোক
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন
কল্পনাপ্রসূত গল্প গাথা
অল্প আকটু স্বপ্ন হেথা,
নিরামিষ নির্মল প্রারম্ভিকা
রোদ্র প্রতাপ ছন্দ আঁকা।
ক্রমিকে বিন্যাস পদযাত্রা
ঊর্ধক্রম জীবনে বাড়ছে মাত্রা,
প্রবল ইচ্ছে বাসনা ভূষণ
ভেলায় চরছে আশার কুশন।
ঘটছে কত কি অদৃষ্ট লিপি
অজানা থাকছে কত অনুলিপি,
ঘাটতি সামান্য বোধের শক্তি
পারেনা দিতে কথাতে যুক্তি।
শেষ প্রহরে ভুলের কৃষ্টি
অনুশোচনা তাই অবলা সৃষ্টি,
কাজ নেই আর অভিমানে
গেছে যত আছে এ সময় জানে।
থাকনা পড়ে আশার ভূবন
হারিয়েছে যাক ইচ্ছে লবন,
নতুনত্ব হোক জীবন যাপন
ভুলে যাক যত বিরহ যতন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।