ডাকবে মৃদু স্বরে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কোন এক মেঘলা দিনে
তুমি দাড়িয়ে থেকো পাশে,
বায়ুর সজোর প্রবাহে
তোমার কেশে ঢেউ দেখব।

যখন হাত বাড়িয়ে দিবে
দেখাবে দূরের ঐ আকাশ,
তোমার ওড়নার মুহু সুর
তখন শুনব আমি কান পেতে।

হঠাৎ বর্ষা আসবে চমকে
তুমি গুটিয়ে যাবে নিজেকে,
আমি আগলে রেখে বলব
ভয় কি আমি আছি চলকে।

হাত ধরে বলবে নিয়ে চল
অজানার দেশে মেঘের পরশে,
চিরন্তন করে রাখ আমাকে
জীবন ও মৃত্যুর নিঃশেষে।

আমি অপেক্ষায় আছি আজও
স্বপ্ন ভেঙে দেখতে তোমাকে,
তুমি ডাকবে মৃদু স্বরে
হৃদয়ে কম্পন তুলে শিহরণে।

কখন বলবে বলো উঠো
আর কত ঘুমোবে বলো,
চোখে জল ছিটিয়ে বলবে
দেখ আমি এসেছি তোমার সাজে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।